এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই নেতা সব বিষয়ে একমত না হলেও নিজেদের মধ্যে ‘অকপট’ ও ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন।
শনিবার (১৬ নভেম্বর) পেরুর রাজধানী লিমায় বৈঠকে তাদের মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
দুই দেশের সম্পর্কের মধ্যে ‘উত্থান-পতন’ থাকার কথা স্বীকার করে শি বাইডেনকে বলেছেন, সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।রাশিয়ার-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে উদ্বিগ্ন বাইডেন বৈঠকে উত্তর কোরিয়ার বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছেন।
বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ এক মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
তারা একমত হয়েছেন যে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কখনো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে না গিয়ে, বরং মানুষের হাতে থাকা উচিত।
রোববার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে তাদের এই সম্মতিটি বিশেষ গুরুত্ব পায় কারণ বর্তমানে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ এবং এআই প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ এবং আলোচনা বৃদ্ধি পাচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন